Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

দাম বেড়েছে মুরগির, চাহিদা বেড়েছে পা-গিলা-মাথার

Published Agustus 7, 2026 · Updated Agustus 7, 2026 · By Michael Williams - banglajibon.com

Foto : Michael Williams - banglajibon.com

মৌলভীবাজারে মুরগির দাম বেড়েছে, নিম্নআয়ের মানুষ পা-মাথা কিনছেন

Banglajibon.com – দ ম ব ড় ছ ম রগ - মৌলভীবাজারের বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সকল ধরনের মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমিষের চাহিদা মেটাতে নিম্নআয়ের মানুষ ব্রয়লার মুরগির ওপর নির্ভর করলেও, যারা এখন আর কিনতে পারছেন না, তাঁরা দোকানে গিয়ে মুরগির গলা, কলিজা, পা ও মাথা খুঁজছেন। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকা। অন্যদিকে, মুরগির পা ও মাথা একসাথে করে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিম্নআয়ের মানুষেরা জানান, প্রায় সব ধরনের দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তাদের আয়ের তুলনায় ব্যয় বেড়ে গেছে। বাজারে ব্রয়লার মুরগির দাম ১৮০-২০০ টাকা কেজি। মুরগি কেনা সম্ভব না হওয়ায় বাজার থেকে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে মুরগির পা ও মাথা কিনছেন তাঁরা।

বাজারে মুরগির দামের বিস্তারিত

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। সোনালি কক বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়, লাল মুরগি প্রতিটি ৭০০-৭৫০ টাকা করে বিক্রি হচ্ছে। মুরগি কিনতে না পারা বাজারে নিম্নআয়ের মানুষেরা এসেছেন ব্রয়লার মুরগির পা ও মাথা কিনতে। পা ও মাথা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে।

বিক্রেতাদের মতামত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুরগি বিক্রেতা সাচ্চু মিঞা বলেন, 'বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। অনেক ক্রেতা আছেন, যারা মুরগি কিনে পরিষ্কার করে নেয় কিন্তু পা ও মাথা নেন না। এসব পা ও মাথা আমরা জমিয়ে কেজি দরে বিক্রি করি। ১০০-১৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়।' শহরের মুরগি বিক্রেতা জহির মিঞা বলেন, 'অনেক মানুষ আসেন মুরগির গলা, কলিজা, পা ও মাথা কেনার জন্য। আমরাও বিক্রি করি। মাঝেমধ্যে মুরগির চামড়া কেনার জন্যও অনেকে আসেন। যারা আসেন সবাই নিম্নআয়ের মানুষ।'

ক্রেতাদের অভিজ্ঞতা

জহুরা বেগম নামে এক নারী ক্রেতা বলেন, 'আমি বাজারে এসেছি ব্রয়লার মুরগি কিনতে। এসে দেখি প্রতি কেজি মুরগি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। পরে ১২০ টাকা কেজি দরে মুরগির পা ও মাথা কিনে নিয়েছি। আমি মানুষের বাড়িতে কাজ করি। একটা মুরগি কেনার সাহস নেই আমাদের।' শমশেরনগর বাজার থেকে মুরগির মাথা ও পা কিনে নিচ্ছেন রফিক মিঞা। তিনি বলেন, 'গত এক মাসে একটা মুরগি কিনতে পারিনি। ঠেলাগাড়ি চালিয়ে জীবন চলে। মাঝেমধ্যে মুরগির পা ও মাথা কিনে আনি বাচ্চাদের জন্য। তা-ও আবার ১২০ টাকা কেজি করে।'

সরকারি তদারকি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, 'সিন্ডিকেটের কারণে বাজারে মুরগির দাম বেড়েছে। নিয়মিত বাজার তদারকি করছি। সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। যারা অন্যায়ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'

Related Reading

Frequently Asked Questions

What is দ ম ব ড় ছ ম রগ?

দ ম ব ড় ছ ম রগ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does দ ম ব ড় ছ ম রগ matter?

দ ম ব ড় ছ ম রগ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.