Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

চোর সন্দেহে যমুনার চরে একজনকে পিটিয়ে হত্যা

Published Agustus 16, 2026 · Updated Agustus 16, 2026 · By Matthew Wilson - banglajibon.com

Foto : Matthew Wilson - banglajibon.com

যমুনার চরে চোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু

Banglajibon.com – চ র সন দ হ যম ন - জামালপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীর চরে চোর বলে সন্দেহ করে স্থানীয় জেলেরা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ (৪৫) পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দিয়ারপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।

এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন পার্শ্ববর্তী দেওনগঞ্জ উপজেলার দক্ষিণ বারখাল গ্রামের রফিকুল ইসলাম এবং গাইবান্ধার সদর উপজেলার পূর্ব বাটিকামারী এলাকার জাহাঙ্গীর আলম।

ঘটনার বিস্তারিত

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বেলগাছা ইউনিয়নের বরুল এলাকার যমুনা নদীতে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় নুর মোহাম্মদ, রফিকুল এবং জাহাঙ্গীর ঘুরাঘুরি করছিলেন। এসময় স্থানীয় জেলেরা তাদের মাছ ধরার জাল চোর বলে সন্দেহ করেন। একপর্যায়ে জেলেরা তাদের নৌকাটি পাড়ে ভিড়িয়ে দিতে বলেন। কিন্তু সাড়া না দিলে জেলেরা নৌকাটিকে ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে নুর মোহাম্মদ ও তার সঙ্গীরা দ্রুতগতিতে নৌকা চালিয়ে যেতে থাকে। চিনাডুলী ইউনিয়নের গুঠাইল পাইলিং ঘাট এলাকায় পৌঁছামাত্রই যমুনা নদীতে থাকা স্থানীয় জেলারাও তাদের পিছু নেয়। পরে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া নৌ-ঘাটের পশ্চিমপাড়ে টাকীমারী নামে যমুনা নদীর মধ্যবর্তী চরে ওই তিনজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা ও ধাওয়াকারী জেলেরা।

সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল। পরে সেখান থেকে নুর মোহাম্মদের মরদেহসহ আহতদের ইঞ্জিনচালিত নৌকাযোগে বরুল এলাকায় নিয়ে যান মারধরকারীরা।

স্থানীয়দের বক্তব্য

বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) বরুল এলাকার সাধারণ সদস্য আবু বক্কর মণ্ডল বলেন, চোর সন্দেহে মারধর করে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। তবে কারা মারপিটে অংশ নিয়েছে; তাদের চিনি না।

বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যমুনা নদীতে মাছ ধরা জাল চুরির সন্দেহে স্থানীয় জেলেরা মারপিটে একজন নিহতসহ দুই ব্যক্তি আহত হয়েছেন।

নিহত নুর মোহাম্মদের স্ত্রীর বড় ভাই সুরুজ্জামাল বলেন, প্রায় ১৫ বছর আগে গ্রামের বাড়ি ছেড়ে গাজীপুরে সখিপুরে পরিবারসহ বসবাস করে আসছেন নুর মোহাম্মদ। সেখানে রিকশা চালান। আজ দুপুরে নুর মোহাম্মদ নিহত হওয়ার খবর পেয়েছি। নুর মোহাম্মদ সখিপুর থেকে কবে এলাকায় এসেছে, সেটাও বলতে পারছি না। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের মামলা-মোকদ্দমা নেই। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশের বক্তব্য

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। আহত অপর দুই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, যমুনা নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল চুরির সন্দেহে এ ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থল নৌ-থানা এলাকা হওয়ায় বিষয়টি নৌ থানা-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Related Reading

Frequently Asked Questions

What is চ র সন দ হ যম ন?

চ র সন দ হ যম ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does চ র সন দ হ যম ন matter?

চ র সন দ হ যম ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.