গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, মায়ের কান্নাতেও মন গলেনি কারও
মোবাইল চুরির অভিযোগে কিশোরের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
Banglajibon.com – গ ছ র সঙ গ ব ধ - চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি গ্রামে মোবাইল ফোন চুরির সন্দেহে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়ায় এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। আহত কিশোর মো. তারেক ঢালী বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নির্যাতনের সময় তারেকের মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার মা খুকী বেগম। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সফিক প্রধান নামের এক ব্যক্তিকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালা হয়েছে
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রধানায়া বাড়ির কয়েকজন তারেককে ঘুম থেকে তুলে নিয়ে যায়। পরে ওই বাড়িতে মোবাইল ফোন চুরির অভিযোগে সন্দেহের বশে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
খুকী বেগম জানান, প্রায় ১২ বছর আগে তাঁর স্বামী মারা যান। এরপর দুই ছেলেকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছেন তিনি। মঙ্গলবার ভোর ৫টার দিকে কোনো কারণ না জানিয়ে সফিক, আল-আমিন, তানিম ও মোতালেব প্রধান তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যান।
প্রধানায়া বাড়িতে নেওয়ার পর মোবাইল ফোন চুরির কথা বলে তারেককে গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তাঁর মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। থেমে থেমে কয়েক ঘণ্টা ধরে তাঁকে নির্যাতন করা হয়।
উপস্থিত লোকজনের সামনে ঘটনা ঘটলেও কেউ তাঁর ছেলেকে নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তিনি। বিকেলের দিকে স্থানীয় সোবহান ঢালী, মো. রাকিব প্রধান, শরীফুল ইসলাম ও নবী উল্লাহ পাটোয়ারী তারেককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বিচার চাই নির্যাতনকারীদের
পরে তাঁকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কান্নাজড়িত কণ্ঠে খুকী বেগম বলেন, 'আমি গরিব মানুষ। টাকার অভাবে ছেলের ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। আমার ছেলে কোনো অপরাধ না করেই মারধরের শিকার হয়েছে। যারা এভাবে আমার ছেলেকে নির্যাতন করেছে, আমি তাদের বিচার চাই।'
স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, তারেক ও তাঁর ছোট ভাই মো. রাসেল (১৩) ঢাকার শহীদুল্লাহ হলের একটি ক্যানটিনে কাজ করেন। ছুটিতে বাড়িতে থাকার সময় তারেককে ঘর থেকে তুলে নিয়ত্নাতন করা হয়েছে।
অসহায় ছেলেটিকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে তুলে নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা দরকার। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার পুলিশ তারেকের বাড়িতে যায়। পরে অভিযান চালিয়ে সফিক প্রধানকে আটক করা হয়। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক বলেন, সফিক প্রধানকে এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, মোবাইল ফোন চুরির অভিযোগের সত্যতা যাচাই এবং আইন নিজের হাতে তুলে নিয়ে কিশোরকে নির্যাতনের ঘটনার প্রতি অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Related Reading
Frequently Asked Questions
What is গ ছ র সঙ গ ব ধ?গ ছ র সঙ গ ব ধ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does গ ছ র সঙ গ ব ধ matter?গ ছ র সঙ গ ব ধ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.