Bangladesh

ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

Untitled-5_Dg9gL2k
Foto : Michael Williams - banglajibon.com
Table of Contents
  1. দাগনভূঞা ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্তে নতুন কমিটি
  2. Related Reading
  3. Frequently Asked Questions

দাগনভূঞা ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্তে নতুন কমিটি

Banglajibon.com – ওস র ব র দ ধ অভ – আদালতের নির্দেশনা অনুযায়ী দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজুল আজীম নোমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। শনিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামীকাল রোববার থেকেই তদন্ত কার্যক্রম শুরু হবে।

এর আগে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান ৯ আগস্ট ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দুটি ঘটনার মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ তদন্ত এবং তাঁর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যবৃন্দ ও কার্যক্রম

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মু. সাইফুল ইসলাম জানান, পুলিশ সুপারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে আমি, ডিআইও মুহাম্মদ রশীদ ও দাগনভূঞা থানার পরিদর্শক (অপরাধ) রয়েছেন। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার থেকে তদন্ত কাজ শুরু হবে।

তদন্তের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে। কিছু বিষয় একান্তই ডিপার্টমেন্টাল বিষয়, এগুলো মিডিয়ার আসার মতো বিষয় নয়। কী তদন্ত হচ্ছে বা না হচ্ছে, সেটাও আমাদের ইন্টারনাল বিষয়। তদন্তে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে জানতে চাইলে তিনি বলেন, আদালত যে বিষয়গুলো বলেছে, সেগুলোই তদন্ত হবে।

আদালতের প্রত্যাহারের নির্দেশের পর তদন্ত কমিটি গঠনের বিষয়ে পুলিশ সুপার বলেন, আমরা যেটিই করি তা আমাদের দাপ্তরিক বিধি অনুযায়ী করা হবে। আদালতের আদেশ আমাদের ডিপার্টমেন্টের আলোকেই সম্পন্ন হবে।

আদালতের নির্দেশ ও আইনগত ব্যাখ্যা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাহাব উদ্দিন আহমেদ বলেন, ৯ আগস্ট আদালত দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর ১২ আগস্ট ওই কর্মকর্তা আদালতে হাজির হয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে বিচারক তাঁকে বলে দেন, আমার সঙ্গে আপনার কোনো কাজ নেই। সাহাব উদ্দিন আহমেদ আরও বলেন, আদালত মূলত এ কর্মকর্তার দায়িত্বহীনতার বিষয়টি তাঁর ডিপার্টমেন্টকে জানিয়েছে। আদালতের নির্দেশের পর পুলিশ তদন্ত করবে। পুলিশ সুপার তদন্ত সাপেক্ষে কী ব্যবস্থা নিয়েছেন, সে বিষয়টি আদালতকে অবহিত করবেন।

দাগনভূঁঞা থানার ওসিকে প্রত্যাহারের বিষয়ে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, আদালতের “ব্যবস্থা” শব্দের অর্থ আইনগত ব্যবস্থা। আইনগত ব্যবস্থার পূর্বশর্ত অনুসন্ধান ও তদন্ত। অনুসন্ধান ও তদন্ত ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া আইনে নিষিদ্ধ।

দুটি মামলা নিতে অস্বীকৃতির ঘটনা

এর আগে দাগনভূঞার মোমারিজপুর এলাকার এক নারী (২৪) তাঁর স্বামী রাকিব হাসান হৃদয়সহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর ও গুরুতর আঘাতের অভিযোগ করেন। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তিনি আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের প্রয়োজনীয়তা দেখতে পান। আদালতের আদেশে বলা হয়, নারীকে আসামিদের কবল থেকে উদ্ধারের জন্য তাঁর স্বজনেরা ৯৯৯ নম্বরে ফোন করলে দাগনভূঞা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর চিকিৎসার কাগজপত্রে মাথায় আঘাতসহ শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে। গুরুতর আহত একজন নারীকে পুলিশ উদ্ধারের পরও তাঁর অভিযোগ কেন মামলা হিসেবে নেওয়া হয়নি, তা বোধগম্য নয়।

শুনানির সময় একই থানায় আরেকটি ঘটনার মামলা নিতে অস্বীকৃতির অভিযোগও আদালতের নজরে আনা হয়। ওই ঘটনার এক নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হলেও থানায় মামলা নেওয়া হয়নি বলে আইনজীবীরা আদালতকে জানান। এ সময় ভিকটিমের ঝুলন্ত অবস্থার একটি ছবিও আদালত পর্যবেক্ষণ করেন। দুটি ঘটনার মামলা নিতে অস্বীকৃতির বিষয়টি গুরুতর উল্লেখ করে আদালত বলেন, এতে সংশ্লিষ্ট কর্মকর্তার থানায় দায়িত্ব পালনের অযোগ্যতার ইঙ্গিত পাওয়া যায়। এরপর ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে অভিযোগ দুটি তদন্ত এবং তাঁর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।

Frequently Asked Questions

What is ওস র ব র দ ধ অভ?

ওস র ব র দ ধ অভ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ওস র ব র দ ধ অভ matter?

ওস র ব র দ ধ অভ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment