Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

Published Oktober 26, 2026 · Updated Oktober 26, 2026 · By Michael Davis - banglajibon.com

Foto : Michael Davis - banglajibon.com

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্টের পর এসি ল্যান্ডকে বদলি

Banglajibon.com – আম র ম ত য র জন - ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’—এমন একটি পোস্ট দাপ্তরিক ফেসবুক পেজে দেওয়ার পর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আরিফুর রহমান তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অন্য পোস্টে লেখা ছিল, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’ পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

অসুস্থতার পর হাসপাতালে নেওয়া হয়

প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আরিফুর রহমান অস্বাভাবিক আচরণ শুরু করলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাঁর স্ত্রী তাঁকে সিলেটে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে নিজ বাসায় অবস্থান করছেন।

পোস্ট দেওয়ার পর ইউএনও শিল্পী রানী মোদক, পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আরিফুর রহমানের বাসায় যান। ইউএনওর ভাষ্য অনুযায়ী, এর আগে তিনি বাসায় থাকা এক আনসার সদস্যকে মারধর করেন এবং টেবিলের কাচ ভাঙচুর করেন। পরে গভীর রাতে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হয়েছিল তাঁকে।

ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। রাতে আরিফুর রহমান স্ত্রীসহ তাঁর বাসায় জন্মদিনের কেক কাটেন। পরে বাসা থেকে বেরিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন। ইউএনওর দাবি, সে সময় আরিফুর রহমান অস্বাভাবিক আচরণ করছিলেন এবং পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিলেন না।

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’

পরিবারের সঙ্গে চট্টগ্রামে অবস্থান

ইউএনও বলেন, আরিফুর রহমানের স্ত্রীর কাছ থেকে আগে থেকেই মানসিক সমস্যার কথা জানতে পারেন তাঁরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও ওই বাসায় যান। পরে তাঁকে ঘুমের ইনজেকশন দেওয়া হলেও তাঁর অস্বাভাবিক আচরণ অব্যাহত থাকায় স্ত্রী তাঁকে সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান জানান, পরিবারের কাছ থেকে আরিফুর রহমানের আগে থেকেই মানসিক সমস্যার কথা জানা গেছে। ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তাঁকে চট্টগ্রামের বাসায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন।

প্রশ্নোত্তর

এসি ল্যান্ডকে কোথায় বদলি করা হয়েছে?

মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

‘আমার মৃত্যুর জন্য’ পোস্টটি কোথায় দেওয়া হয়েছিল?

পোস্টটি তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে দেওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বর্তমানে তিনি কোথায় আছেন?

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে নিজ বাসায় অবস্থান করছেন।

Related Reading

Frequently Asked Questions

What is আম র ম ত য র জন?

আম র ম ত য র জন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আম র ম ত য র জন matter?

আম র ম ত য র জন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.