International

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার

ক ত র য ক তর ষ – যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর সত্ত্বেও হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পক্ষে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ঘোষণা নিশ্চিত করেছেন।

লেভিট জানান, চলতি সপ্তাহে দোহায় সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সেখানে যাচ্ছেন। তাঁদের পাশাপাশি দুই দেশের কারিগরি টিমগুলোর মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন। ট্রাম্প প্রশাসন তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। তবে যেকোনো ধরনের সহিংসতার জবাব সমান সহিংসতা দিয়েই দেওয়া হবে বলে উল্লেখ করেছেন।

তেহরানে বিপরীত বক্তব্য

তবে ওয়াশিংটনের আনুষ্ঠানিক ঘোষণার বিপরীতে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেছে তেহরানে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ঘোষণা করেছেন, চলতি সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা বা সময়সূচি তাদের জানা নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়ানো এই সংক্রান্ত খবরগুলো সত্য নয়।

তিনি এটি নিশ্চিত করেছেন যে, মধ্যস্থতাকারী দেশ কাতারের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

গত কয়েক দিনে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এরপর দুই পক্ষ আবারও সাময়িকভাবে হামলা বন্ধ রেখে আলোচনার টেবিলে ফিরতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসের শুরু

Leave a Comment