Bangladesh

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

সম ধ ন হওয় ঘটন ক ক – পিরোজপুরের নেছারাবাদে একটি সভার সময় ইউএনও অমিত দত্তের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে মানববন্ধনের ঘোষণার কারণে নতুন বিতর্ক উঠে আসে। বিষয়টি ইতিমধ্যে আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে বলে জানা গেছে।

স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে গত বৃহস্পতিবার একটি মাসিক সভায় মো. শাহ আলম বাহাদুর ও মো. ফজলুল হক দুই প্রবীণ শিক্ষকের সঙ্গে ইউএনও অমিত দত্তের মধ্যে সাময়িক ভুল-বোঝাবুঝি সৃষ্ট হয়। এ ঘটনার পরে দুই পক্ষ আলোচনা করে বিষয়টি সমাধান করেন। কিন্তু সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে ইউএনওর বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা করে।

প্রবীণ শিক্ষক মো. শাহ আলম বাহাদুর বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেখি, ইউএনও অমিত দত্ত আমার ও শিক্ষক ফজলুল হকের সঙ্গে অসদাচরণ করেছেন—এমন অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি দেখে আমি হতবাক হয়েছি। আমরা যখন এ বিষয়ে কোনো অভিযোগ করছি না, তখন কেন এটি নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে, তা বোধগম্য নয়।’

অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ফজলুল হক বলেন, ‘যে বিষয়টি আমরা নিজেরাই সমাধান করেছি, সেটিকে ইস্যু বানিয়ে মানববন্ধনের আয়োজন করার কোনো যৌক্তিকতা নেই। এতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি হবে এবং প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, ‘হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একটি সভায় শাহ আলম স্যার আমার পাশের চেয়ারে বসেছিলেন। তিনি সামনের সারিতে বসা এক বয়স্ক ব্যক্তিকে ডাকছিলেন। এ সময় সভাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। পরে শুনি, আমি নাকি শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছি। এমন অভিযোগ শুনে আমিও বিস্মিত হয়েছি।’

Leave a Comment