শরৎচন্দ্রের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী
শরৎচন দ র র চর ত র – ১৯২৬ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জি প্রকাশ করছেন সিনেমা নামকরণ করা হয়েছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। গত বছর অক্টোবরে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর এ বছর জানুয়ারিতে শুটিং শুরু হয়।
অভিনয়শিল্পী হিসেবে টোটা রায়চৌধুরী এবং আবীর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু কে কোন চরিত্রে থাকবেন তা নির্মাতা ঘোষণা করেননি। তবে গতকাল প্রকাশিত প্রি-টিজারে টোটা রায়চৌধুরী শরৎচন্দ্রের চরিত্রে দর্শকদের আকর্ষণ করেছেন।
রহস্যে মোড়ানো ৫৯ সেকেন্ডের প্রি-টিজারে দেখা গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৃষ্টিমুখর পরিবেশে ঘরের মধ্যে সাদা ধুতি-পাঞ্জাবি পরে চেয়ার-টেবিলে বসে আছেন। তিনি ব্যস্ত কাগজ-কলম নিয়ে আবহে বাজছে পথের দাবীর কিছু লাইন।
‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’
শরৎচন্দ্র বলে ওঠেন ক্যামেরার দিকে তাকিয়ে। প্রি-টিজারে সব্যসাচী চরিত্রটি দেখা মিলল। এই চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। ভিডিওতে তাঁর দুই হাতে দুটি পিস্তল। পরনে সাদা শার্ট, কোট ও টুপি।
কিছু সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ তেমনই এক সৃষ্টি। তৎকালীন এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যে কিনা ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। কিছুতেই তার নাগাল পাচ্ছিল না ইংরেজরা। সেই ঐতিহাসিক দ্রোহকালই ফুটে উঠবে এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমায়।
টোটা রায়চৌধুরী ও আবীর চট্টোপাধ্যায় ছাড়া এ সিনেমার অন্যান্য চরিত্রে আরও দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে। তবে তাঁরা কে কোন চরিত্রে অভিনয় করেছেন তা এখনো প্রকাশ্যে আসেনি। প্রি-টিজার প্রকাশের দিন নির্মাতা জানিয়ে দিলেন আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র। সিনেমাটি প্রযোজনা করছে নন্দী মুভিজ।
