নারায়ণগঞ্জের মহিষটি নিয়ে সত্যি কি কোনো মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প
ন র য়ণগঞ জ র মহ ষট – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ভাইরাল হওয়া মহিষটি নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে ট্রাম্প ইংরেজিতে লিখেছেন, ‘বাংলাদেশে এখন একটি মহিষের নাম “ডোনাল্ড ট্রাম্প”। খুবই শক্তিশালী মহিষ, খুবই বিখ্যাত মহিষ, সম্ভবত এই মুহূর্তে পুরো পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত মহিষ! এমনকি রয়টার্সও এটি নিয়ে কথা বলছে। মানুষ এটা পছন্দ করছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, মহিষটার চুল দারুণ, হয়তো আমার চেয়েও ভালো, হয়তো না, কে জানে?’
গত ২৪ মে একটি ভেরিফায়েড আইডি থেকে পোস্ট শেয়ার করা হয়েছে যার ক্যাপশন হলো, ‘এতো মহিষ না, পুরাদস্তুর মহিষাসুর। ভারতে থাকলে পুজা শুরু কইরা দিতো এতক্ষনে।’ পোস্টটি ইতিমধ্যে ২ হাজার ৭০০টি রিঅ্যাকশন, ৬১টি কমেন্ট ও ৯১টি শেয়ার পেয়েছে। অনেক ব্যবহারকারী বিষয়টিকে ভুয়া বলে চিহ্নিত করেছেন যেমন, ‘ভাই তার একাউন্টে নাই এইডা।’ আরেকজন আইডির নাম নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আমার যতদূর মনে আছে মার্কিন প্রেসিডেন্টের আইডির নাম হলো পটুস।’ তবে অনুসন্ধানে ভাইরাল স্ক্রিনশটে থাকা রয়টার্সের ‘Bangladesh’s rare ‘Donald Trump’ buffalo becomes Eid sensation’ শিরোনামের প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে মহিষটির চেহারার কারণে নামকরণ
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের একটি বিরল অ্যালবিনো মহিষ আসন্ন ঈদুল আজহার উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মহিষটির মাথায় একগুচ্ছ সোনালি পশম রয়েছে, যা দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতো। এই মিলের কারণে খামারের মালিকের ছোট ভাই শখের বশে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
‘মনে পড়ে গেল সেই GOAT-এর কথা, যার ভাইরাল হওয়ার পর কোনো এক মাননীয়র গদি পড়ে গিয়েছিল…’
প্রতিবেদনে আরও বলা হয়েছে ভিন্নধর্মী ও আকর্ষণীয় চেহারার মহিষটিকে একনজর দেখতে এবং এটির সঙ্গে সেলফি বা ভিডিও
