Business

শাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় ইডিএস চালু

শাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় ইডিএস চালু

সামগ্রিক কার্গো স্ক্রিনিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে

শ হজ ল ল ব ম নবন – বাংলাদেশের বিমানবন্দরগুলোতে রপ্তানি কার্গো স্ক্রিনিং সুবিধার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক উদ্যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য গমনকারী কার্গো স্ক্রিনিংয়ে ইডিডি পদ্ধতির অনুমোদন পুনর্বহাল করা হয়েছে। একই সময় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় ইডিএস চালু হওয়ায় কার্গো স্ক্রিনিং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

বেবিচক জানিয়েছে, এই প্রক্রিয়ার ফলে দেশের রপ্তানি কার্গোর নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এতে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানো পণ্যের নিরাপত্তা যাচাইপ্রক্রিয়া আরও শক্তিশালী হবে, যা রপ্তানিকারকদের সময় ও ব্যয় কমাতে সাহায্য করবে। আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বেবিচক মনে করছে, এই উদ্যোগের ফলে সিলেট থেকে বৃহৎ পরিসরে সরাসরি রপ্তানি কার্গো পরিচালনার নতুন সুযোগ তৈরি হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অ্যাভিয়েশন সিকিউরিটি ভেলিডেশন অর্জন করে। এ ক্ষেত্রে ইডিএস, এক্স-রে, ইটিডি ও ইডিডি চারটি পদ্ধতি ব্যবহার করা হয়। তবে ২০২১ সালে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট বিভাগ দ্বারা যুক্তরাজ্য গমনকারী কার্গোর জন্য ইডিডি পদ্ধতি সাময়িকভাবে স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে বেবিচকের কূটনৈতিক �

Leave a Comment