মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড
Table of Contents
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড
Banglajibon.com – ম ঘন য় ইল শ শ ক – নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।
সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আটক হওয়া দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
যাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রিফাত (২৫), রাসেল খান (২৬), দেলোয়ার হোসেন (৬০), সুজন গাজী (৩০), ইদ্রিস আলী (৩৫), নজরুল বেপারী (২৮), মনির মিজি (২৮), শহীদ গাজী (২৯), দেলোয়ার হোসেন মোল্লা (৬০), জাহাঙ্গীর বেপারী (৩৫), সেলিম ফকির (৩০), মো. নজরুল (৩০), কামাল বেপারী (৩৪), লিটন বেগ (৪৫), মাইনুদ্দিন (৪৭), নয়ন শরীফ (১৮), নিজাম প্রধানিয়া (৩৬), মো. রাসেল (৩০), মনির বেপারী (২৮), মোহাম্মদ হোসেন (১৯), রাসেল গাজী (২৫) ও মো. ইকবাল (২২)। তাঁদের বাড়ি চাঁদপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলায়।
মেঘনায় ইলিশ শিকার ঠেকাতে অভিযান
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলে সদর উপজেলার আনন্দবাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল, দোকানঘর ও বহরিয়া এলাকায়। চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয় জেলেকে আটক করা হয়।
পরে রাত ১২টায় কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ ও তানভীর রাব্বী আদালত পরিচালনা করেন। আদালত ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।
জব্দ করা কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
প্রশ্নোত্তর
কোথায় অভিযান চালানো হয়?
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়, যার মধ্যে চিরাচর ও দোকানঘর এলাকা উল্লেখযোগ্য।
আটক অপ্রাপ্তবয়স্কদের কী করা হয়েছে?
দুই অপ্রাপ্তবয়স্ক জেলের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is ম ঘন য় ইল শ শ ক?
ম ঘন য় ইল শ শ ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম ঘন য় ইল শ শ ক matter?
ম ঘন য় ইল শ শ ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
