বিষাক্ত বর্জ্য নদীতে প্রতিবাদে মানববন্ধন
Table of Contents
পায়রা নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগে মানববন্ধন
Banglajibon.com – ব ষ ক ত বর জ য – বরগুনার তালতলী উপজেলায় তাপবিদ্যুৎকেন্দ্রের বিষাক্ত বর্জ্য পায়রা নদীতে ফেলার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা। তাঁদের অভিযোগ, দূষণে নদীর পানি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে; ফলে জীবিকা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
গতকাল শনিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন পায়রা নদীর তীরে এ কর্মসূচি হয়। পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধনে দুই শতাধিক স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী জেলে অংশ নেন।
নদীর মাছ ও জীবিকা নিয়ে শঙ্কা
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সদস্যসচিব মো. বাবুল হাওলাদার, কামাল চৌকিদার, সুলতানা মিয়াসহ অন্যরা।
বক্তাদের ভাষ্য, বরিশাল ৩৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দূষিত বর্জ্য নিয়ম মেনে অপসারণ করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবেশসম্মতভাবে নির্দিষ্ট স্থানে না ফেলে অটোরিকশা ও নৌকায় করে পায়রা নদীতে ফেলে দিচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
দূষণের কারণে পায়রা নদীর পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইলিশসহ জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে দাবি করেন মানববন্ধনের বক্তারা।
স্থানীয়দের অভিযোগ, নদীতে মাছ কমে যাওয়ায় জেলে সম্প্রদায়ের আয় কমে যাচ্ছে এবং অনেক পরিবার জীবিকা হারানোর আশঙ্কায় আছে। নদীতীরের বাসিন্দাদের অনেকে দূষিত পানি ব্যবহারে বাধ্য হওয়ায় চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও তৈরি হয়েছে বলে তাঁরা জানান।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার দাবি
মানববন্ধনে আরও বলা হয়, বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কালো ধোঁয়া টেংরাগিরি বন্য প্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্য, স্থানীয় কৃষি এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। নদীতে বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ করা এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ নষ্ট করে ও নদীর পানি দূষিত করে কাউকে কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রশ্নোত্তর
মানববন্ধনটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায়, পায়রা নদীর তীরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়দের প্রধান অভিযোগ কী?
স্থানীয়দের প্রধান অভিযোগ, তাপবিদ্যুৎকেন্দ্রের দূষিত ও বিষাক্ত বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ না করে পায়রা নদীতে ফেলা হচ্ছে।
প্রশাসন কী জানিয়েছে?
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Reading
Frequently Asked Questions
What is ব ষ ক ত বর জ য?
ব ষ ক ত বর জ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব ষ ক ত বর জ য matter?
ব ষ ক ত বর জ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
