International

ফিলিপাইনে ক্যাথলিক স্কুলে সহপাঠীকে গুলি করে হত্যার পর শিক্ষার্থীর আত্মহত্যা

phili-death
Foto : Susan Hernandez - banglajibon.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Banglajibon.com – ফ ল প ইন ক য থল – ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক জুনিয়র হাইস্কুলে এক শিক্ষার্থীর গুলিতে তার সহপাঠীর মৃত্যু হয়েছে। পরে হামলাকারী শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জামবোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো স্থানীয় রেডিও ডিজেডবিবি রেডিও নেটওয়ার্ককে জানান, শহরের আতেনেও দে জামবোয়াঙ্গা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত হাইস্কুলটির ওই শিক্ষার্থী গোপনে একটি .৪৫ ক্যালিবারের পিস্তল নিয়ে ঢুকতে সক্ষম হয়। প্রথমে টেবিলে বসে থাকা শিক্ষকের দিকে গুলি ছোড়ে, তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সে অন্য একটি শ্রেণিকক্ষে গিয়ে এক শিক্ষার্থীকে গুলি করে। পরে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তারপর হামলাকারী নিজেও মারা যায়। ওলাসো আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থী হামলার ঘটনা সরাসরি সম্প্রচারের জন্য সম্ভবত একটি বডি ক্যামেরা পরেছিল। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলেও তিনি জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় গণমাধ্যমে হামলার কথিত লাইভস্ট্রিম ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে প্রথম-ব্যক্তির দৃষ্টিকোণ (ফার্স্ট-পারসন পারসপেক্টিভ) থেকে একটি দৃশ্য দেখা গেছে। সেখানে করিডোর দিয়ে বন্দুকের নল উঁচিয়ে এগিয়ে যেতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আর কোনো সক্রিয় হামলাকারী নেই। নিরাপত্তাবেষ্টিত ক্যাম্পাসে অবস্থিত হাইস্কুল ভবনে গুলির শব্দ শোনার পর শত শত শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বন্দরনগরী জামবোয়াঙ্গায় ক্যাথলিক বিশ্ববিদ্যালয়টির বড় একটি পৃথক ক্যাম্পাসে কলেজ ও পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবস্থিত। গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারা শিক্ষার্থীদের অভিভাবক ও তত্ত্বাবধায়কদের শান্ত থাকার এবং সন্তানদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাইস্কুল কর্তৃপক্ষের পরামর্শ ও ব্যবস্থাপনা অনুসরণ করার আহ্বান জানায়। জাতীয় পুলিশের প্রধান জেনারেল হোসে মেলেনসিও নারতাতেজ জুনিয়র বলেন, ‘কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটির পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণে কাজ করছে।’ তিনি বলেন, পুলিশ প্রয়োজন অনুযায়ী যাচাই করা তথ্য জানাবে এবং জনগণকে এমন কোনো অযাচাইকৃত প্রতিবেদন, ছবি বা ভিডিও শেয়ার না করার আহ্বান জানাচ্ছে, যা অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করতে পারে। নারতাতেজ জানান, পুলিশ জনগণকে আশ্বস্ত করছে যে স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এখনো অগ্রাধিকার। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাওয়ায় ধৈর্য, সহযোগিতা ও বোঝাপড়ার জন্য স্কুল প্রশাসন, অভিভাবক, তত্ত্বাবধায়ক ও স্থানীয় জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান তিনি। গত জুনে মধ্যাঞ্চলীয় তাকলোবান সিটিতে একটি হাইস্কুলে গুলির ঘটনায় তিন শিক্ষার্থী নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার পর দেশজুড়ে স্কুলগুলোর নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছিল পুলিশ। সেই ঘটনার পর এ হামলা হলো। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ ও ১৫ বছর বয়সী দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। হামলায় অভিযুক্ত ওই দুই কিশোরদের মধ্যে একজন নিয়মিত একটি সহিংস অনলাইন গেম খেলত বলে তদন্তে জানা গেছে। ‘গোরবক্স’ নামের ওই স্যান্ডবক্স গেমটি ফিলিপাইনে নিষিদ্ধ করা হয়েছে। তরুণদের ওপর সহিংস কম্পিউটার গেমের প্রভাব নিয়ে তদন্ত করছে দেশটির সিনেট। চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে এক কিশোর তার স্কুলে আটজনকে হত্যা করে এবং পরে নিজেও মারা যায়। ব্যাংককের বাইরে ননথাবুরি প্রদেশে এই ঘটনাটি ঘটে। ১৪ বছর বয়সী ওই কিশোর তার দাদা-দাদি, স্কুলের পাঁচ কর্মী ও ১২ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস বিভিন্ন কনটেন্ট দেখত। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নেন। লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্রের ব্যাপক বিস্তারের কারণে ফিলিপাইনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংঘটিত অপরাধ বেশ প্রচলিত। তবে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল। অন্যদিকে এশিয়ায় আগ্নেয়াস্ত্রের মালিকানার হারের দিক থেকে থাইল্যান্ডের অবস্থান পাকিস্তানের পরেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় এ হার অনেক বেশি।

Frequently Asked Questions

What is ফ ল প ইন ক য থল?

ফ ল প ইন ক য থল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ফ ল প ইন ক য থল matter?

ফ ল প ইন ক য থল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment