যশোর স্টেশন: সংকটেও জংশনে ছয় কোটি বাড়তি আয়
Table of Contents
যশোর রেলওয়ে জংশনে যাত্রী ও আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি
Banglajibon.com – যশ র স ট শন – যশোর রেলওয়ে জংশনে গত এক বছরে যাত্রীর সংখ্যা ও রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে, তবুও এই জংশন থেকে যাত্রী ও আয়ের হার বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে এই জংশন থেকে মোট ৮ লাখ ৭৬ হাজার ৭৩০ জন যাত্রী ভ্রমণ করে। তাদের টিকিট বিক্রি থেকে মোট ১৮ কোটি ২৫ লাখ ১৯ হাজার ৪২৯ টাকা আদায় করা হয়।
সর্বশেষ অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে যশোর রেলওয়ে জংশন থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার নতুন যাত্রী যোগ হয়েছে। ফলে মোট যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩৫ হাজার ৫৯৬ জনে। এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ২৩ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ২৭৫ টাকা। এক বছরের ব্যবধানে রাজস্ব আয় বেড়েছে ৫ কোটি ৭০ লাখ টাকা। যাত্রী বৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ আর রাজস্ব আয় বৃদ্ধির হার ৩১ শতাংশ।
যাত্রীদের অভিযোগ ও দাবি
ট্রেনের যাত্রী বাড়লেও রেলসেবার মান নিয়ে সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বিভিন্ন সমস্যার কারণে ট্রেন পিছিয়ে যাচ্ছে বলে যাত্রীরা জানান। তাদের দাবির মধ্যে রয়েছে ট্রেনের সময়সূচি মেনে চলা, ক্রসিংয়ের সংখ্যা কমানো, ট্রেনে ও স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশনের বিশ্রামাগার ও টয়লেটসহ অন্যান্য সুবিধা উন্নত করা।
যশোরের একটি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের বাড়ি অভয়নগর উপজেলার নওপাড়া। তিনি প্রতিদিনই ট্রেনে যাতায়াত করেন। তিনি বলেন, যশোর-খুলনা রুটে ট্রেনের সবচেয়ে বড় সমস্যা ক্রসিং। সিঙ্গেল লাইন হওয়ায় ক্রসিং পড়লেই দীর্ঘ সময় স্টেশনে দাঁড়াতে হয়। আর ট্রেনে দায়িত্বরত পুলিশ যাত্রীদের নিরাপত্তার চেয়ে নানা অজুহাতে টাকা তোলায় ব্যস্ত থাকে। বিভিন্ন মালপত্র, ছাগল, গ্যাসের সিলিন্ডার—এসব বহনকারীদের কাছ থেকে টাকা আদায় করাই যেন তাদের দায়িত্ব।
টিকিটবিহীন যাত্রী ও রাজস্ব ক্ষতি
যশোরের এনজিও কর্মকর্তা আব্দুল কাদের প্রাণই ট্রেনে চড়ে পেশাগত দায়িত্ব পালন করতে কুষ্টিয়ায় যান। তিনি জানান, ট্রেনের যাত্রীদের একটি অংশ টিকিট ছাড়াই ভ্রমণ করে। ঠিকমতো টিকিট চেক করা হয় না। আবার অনেক সময় টিটি এদের কাছ থেকে টাকা নিয়ে নিজের পকেটে রেখে দেন। এতে সরকার রাজস্ব হারায়।
রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনো ট্রেনে টিকিটবিহীন ভ্রমণের প্রবণতা রয়েছে। এই হার কমিয়ে আনা সম্ভব হলে রাজস্ব আয় আরও বাড়ানো সম্ভব। যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, গত এক বছরে যশোর জংশনে যাত্রী ও রাজস্ব আয় অনেক বেড়েছে। তবে টিকিটবিহীন যাত্রীর সংখ্যা কমানো গেলে এই হার আরও বাড়বে। জনবলসংকটের কারণে অনেক সময় ঠিকমতো টিকিট চেকিং করা সম্ভব হয় বলেও তিনি স্বীকার করেন। পাশাপাশি যাত্রীসেবার মান আরও বাড়ানো প্রয়োজন বলেও তিনি মনে করেন।
নিরাপত্তা ও সুবিধা নিয়ে চিন্তা
যাত্রীদের আরও অভিযোগ, আন্তনগর ট্রেন বিশেষ করে রূপসী বাংলা থেকে ব্যাগ-ব্যাগেজ খোয়া যাচ্ছে। প্ল্যাটফর্মে যাত্রী ওঠানামার সময় ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। ছিনতাই রোধে প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তেমন তৎপরতা দেখা যায় না।
নিরাপত্তার বিষয়ে যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. লিটন মিঞা জানান, ট্রেনের অভ্যন্তরে নিরাপত্তার জন্য আলাদা পুলিশ রয়েছে। এখানে তাঁর নেতৃত্বে ফাঁড়িতে ১৫ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে দুজন বদলি হয়েছেন। চারজন করে পালাক্রমে ডিউটি করেন। এত বড় স্টেশনে মাত্র চারজন পুলিশ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা খুব কঠিন। আর ছিনতাইকারীরা সাধারণত ট্রেন চলতে শুরু করলে প্ল্যাটফর্ম এলাকার বাইরে গিয়ে ব্যাগ টেনে নিয়ে পালায়। ফলে অধিকাংশ সময়ে তাদের শনাক্ত বা আটক করা কঠিন হয়ে পড়ে। এ জন্য স্টেশনে পুলিশ ফোর্স বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
সুবিধা উন্নয়নের প্রয়োজনীয়তা
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব প্রকৌশলী রুহুল আমিন বলেন, কিছু পরিকল্পিত পদক্ষেপ নিলে রেলওয়ের যাত্রীসেবার মান এবং রাজস্ব আয় বাড়বে। স্টেশনের বিশ্রামাগার ও ওয়াশরুম বাড়ানো প্রয়োজন স্বীকার করে তিনি বলেন, এই স্টেশন থেকে গিয়ে প্রতিদিন ৫-৬ হাজার যাত্রী ভ্রমণ করে। এই যাত্রীদের জন্য অন্তত ৬টি ওয়াশরুম দরকার। পাশের রেলবাজারে কোনো পাবলিক টয়লেট নেই। ফলে এই বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের চাপও স্টেশনের টয়লেটের ওপর পড়ে। এ ছাড়া বাজারের কোনো ডাস্টবিন না থাকায় স্টেশনের পার্কিং এলাকায় ময়লার স্তূপ জমে থাকে। এই সংকটেরও সমাধান জরুরি।
Related Reading
Frequently Asked Questions
What is যশ র স ট শন?
যশ র স ট শন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does যশ র স ট শন matter?
যশ র স ট শন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
