Business

শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনার পরিবারসহ ১০টি শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শ খ হ স ন র পর – বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ঘোষণা করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সম্পদ সহ মোট ১০টি শিল্প গ্রুপের প্রায় ৭৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে। তিনি গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন।

বিএফআইইউ প্রধান বলেন, যৌথ তদন্ত কমিটির মাধ্যমে দেশের অভ্যন্তরে প্রায় ৫৭ হাজার কোটি টাকা সম্পদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে বিদেশে থাকা আরও ১৯ হাজার কোটি টাকা সম্পদ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, “দেশ থেকে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে কাজ চলছে। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের খবর দিতে পারব।”

সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক খাতে সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন (এসটিআর) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০ হাজার ১৯৯টি এসটিআর রিপোর্ট প্রকাশিত হয়েছে। তুলনামূলক বিষয়টি কিছুটা নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে সিটিআর হয়েছে ১৯ হাজার ৪৫৪টি, যা ২৩ হাজার ৯০০টি থেকে ৪ হাজার ৪৪৬টি কমেছে।

বিএফআইইউর প্রধান বলেন, “আগে ব্যাংকগুলো সন্দেহজনক লেনদেনের তথ্য পাঠাতে ভয় পেত। এখন সেই ভয় অনেকটাই কেটে গেছে। ফলে রিপোর্টিং বেড়েছে। কেউ যে-ই হোন, সন্দেহজনক লেনদেন করলে তাঁকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনা পরিবার ও ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করে। তদন্তাধীন গ্রুপগুলো হলো—এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার গ্রুপ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।

Leave a Comment